হিরেনসবুট সিডি বর্তমানে অনেক জনপ্রিয় একটি বুট সিডি। এতে অনেক গুরুত্বপূর্ণ টুল আছে যা একসাথে সংগ্রহ করতে গেলে কয়েকমাস অনলাইনে ভ্রমন করতে হবে। কিন্তু এত সব টুল দিয়ে তৈরি করা হয়েছে হিরেনসবুট সিডিটি। তবে এখানে কিছু প্রফেশনাল টুল এড করা হয়েছে বলে অনেকে সমালোচনা করে থাকেন। তারপর এ সিডিটি’র প্রশংসা না করে পারা যায় না। তারউপর সিডিটি একদম ফ্রি। এতদিন এটি সিডি আকারে ব্যবহার করে থাকলেও এখন ইচ্ছে করলে পেনড্রাইভেও এটি ব্যবহার করা যাবে। নিচে দেখানো হল কিভাবে কাজটি করতে হবে।
কিভাবে করবেনঃ
১। প্রথমে আপনার পেনড্রাইভটি কানেক্ট করুন। তারপর যত ডাটা ওখানে আছে সব কপি করে কোথাও সেভ করে রাখুন। কারণ পেনড্রাইভটি ফরমেট করতে হবে।
২। USB Disk Storage Format টুলটি ডাউনলোড করে রান করুন। নিচের চিত্র অনুসরণ করে পেনড্রাইভটি ফরমেট করুন। ফরমেট টুলটি ডাউনলোড করুন এখান থেকে বা এখান থেকে।
৩। এবার grubinst_gui টুলটি ডাউনলোড করে রান করুন। রান করতে Administrative পাওয়ার লাগতে পারে। নিচের চিত্র অনুসরণ করে পেনড্রাইভটিতে grub ইন্সটল করুন। grubinst_gui টুলটি ডাউনলোড করুন এখান থেকে বা এখান থেকে।
৪। এবার হিরেনস বুট সিডি’র সব ফাইল কপি করুন আপনার পেনড্রাইভে। কোন ফাইল বাদ দেয়া যাবে না।
৫। grub4dos.zip নামে যে ফাইলটি কিছুক্ষণ আগে নামিয়েছে তা থেকে grldr এবং menu.lst নামক ফাইল দুটো আপনার পেনড্রাইভে কপি করুন। ফাইল দুটো হিরেনস বুট সিডিতেও আছে।
এবার আপনার পেনড্রাইভটি বুট করে দেখুন। হিরেনস বুট সিডি নিয়ে পড়ুন আমার লেখা সেরা বুট সিডি HirensBootCD। আর ডাউনলোড করতে চায়লে এখান থেকে করতে পারেন।
Categories:
Tools



